সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদনের জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিক মহল।জানা গয়েছে, বুধবার রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন অভিনেতা।সেখানেই অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকবার বমি করেন তিনি। সেই সময় তাঁকে হাসপাতালে ভরতির চেষ্টা করা হয়। কিন্তু তাতে রাজি হননি তিনি। অভিষেকবাবু জানিয়েছিলেন, বাড়িতে থেকেই চিকিত্সা করাতেই চান। সেই মতো রাতে বাড়িতেই শুরু হয় চিকিত্সা। স্যালাইনও দেওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। রাত ১ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। মাত্র ৫৮ বছর বয়সে অভিনেতার প্রয়াণে শোকের ছায়া পরিবার ও টলিপাড়ায়। টুইটে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
0 Comments